নিজস্ব প্রতিবেদক
এশিয়ান বায়োএথিক্স এসোসিয়েশনের মহাসচিব প্রফেসর ডাঃ শামীমা পারভীনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম-আহ্বায়ক মীর আশরাফ আলী আজম এবং তিনি বলেন তার এই অকাল মৃত্যুতে গভীর শোক-দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এশিয়ান বায়োএথিক্স অ্যাসোসিয়েশনের (এবিএ) মহাসচিব, বায়োএথিক্সের বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশ (পিজি) হাসপাতালে দায়িত্বে ছিলেন এবং তিনি পৃথিবীর বেশ কয়টি দেশ থেকে অ্যাওয়ার্ড সংগ্রহ করেছিলেন প্রখ্যাত হিসেবে প্রফেসর ডাঃ শামীমা পারভীন, তিনি আজ রাত ২.৩০ মিঃ নিজ বাসায় ইন্তেকাল করিয়াছেন।
প্রফেসর শামীমা পারভীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের নাতিন বৌ ছিলেন, বর্তমানে তিনি স্বামীর সাথে ডিওএইচএসে বসবাস করতেন এবং তার বাবার বাড়ি পুরান ঢাকা লালবাগের আজিমপুর আব্দুল আজিজ লেন ৬০/৪, তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমান মাতা বীর মুক্তিযোদ্ধা গুল আনার খানম এর পঞ্চম সন্তান ছিলেন প্রফেসর শামীমা পারভীন।
মরহুমার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
