কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মামুন অর রশিদ

আজ শুক্রবার দুপুর ২টায় কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাটের পাঁচ এবং সাড়ে পাঁচ নম্বর দুই গলি নিয়ে ভিতরে একতলা টিনশেড ভবন বিশিষ্ট একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের সৃষ্টি হয়।

বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দুটি ইউনিট পৌঁছে বিকেল ৩টা ৪৯ মিনিটে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় কামরাঙ্গীরচর থানা থেকে পুলিশের একটি টিম উপস্থিত হয়। ঘটনাস্থল পরিদর্শন করতে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম এবং ৫৬ নং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গোলাম রসুল শামীম উপস্থিত হয়। ঘটনার সূত্রপাত এখনো পর্যন্ত জানা যায়নি।