পলি আক্তার, জবি প্রতিনিধি

(জকসু)জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এর উদ্যোগে দেশের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু হলেও এখনো পর্যন্ত এর সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।

গত, পহেলা ফেব্রুয়ারী জকসুর উদ্যোগে পরিক্ষামূলকভাবে এই ইন্টারনেট সেবা চালু হয়। কিন্তু শিক্ষার্থীরা হতাশার সাথে জানান যে, স্টারলিংক স্থাপনের পাঁচ মাস হয়ে গেলেও এখনো তারা স্টারলিংক এর ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত হচ্ছে।শুধু স্টারলিংকের অভাব নয়, সাধারণ ইন্টারনেটেরও গতিও খুবই সীমিত যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, "বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিডি ইন্টারনেটের সাথে চুক্তিবদ্ধ আছে যা আরো কয়েকবছর চলমান থাকবে। স্টারলিংক স্থাপন করা হলে বর্তমান ইন্টারনেট সেবা বাদ দিতে হবে। যদি এই অবস্থায় দুটি ইন্টারনেট সেবা চালু রাখা হয় তবে সেটার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করতে পারবে না। যার কারণে আমরা স্টারলিংক সেবা প্রদান করতে ব্যর্থ হয়েছি।"

তিনি আরো বলেন, "নিম্নগতির ইন্টারনেট সেবা দূর করতে বিশ্ববিদ্যালয়ের একটি হিট প্রজেক্টের মাধ্যমে পুরো ক্যাম্পাসে দুই শতাধিক রাউটার লাগানো হচ্ছে।ইতোমধ্যে এক শতাধিক রাউটার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারনেট সংকট দূর হবে বলে আমরা আশাবাদী।"

উল্লেখ্য যে, গত জকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল স্টারলিংক স্থাপন, দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত স্থাপন, আবাসন সংকট নিরসন সহ বিভিন্ন ইশতেহার দিলেও সেগুলোর বেশিরভাগ পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।