মঞ্চ মাতাতে ঢাকায় আতিফ আসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল ও তারিখ পেছানোর নানা গুঞ্জন উড়িয়ে দিয়ে ঢাকায় পৌঁছাচ্ছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে আগামীকাল ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক। তার আগমনকে ঘিরে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।

আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে পরিণত হবে।