ফেসবুক ডাউন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে দেশের ব্যবহারকারীরা নিউজফিড লোড, পোস্ট দেখা ও বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখোমুখি হয়েছেন।

আজ রোববার (১৯ জুলাই) দুপুর ১টা ৪০ থেকে ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হন। ব্যবহারকারীরা অভিযোগ করছেন, ফেসবুকের নিউজফিড রিফ্রেশ হচ্ছে না। তবে ফেসবুক অ্যাপ সচল রয়েছে।