অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই কুপোকাত করে নজির গড়ল নাজমুল হাসান শান্তর দল। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। আর এই জয়ের ফলেই গড়ে ফেলল নয়া রেকর্ড। এই প্রথম অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে কোনও টেস্টে হারাল বাংলাদেশ।

বল-ব্যাট দুই বিভাগেই তারা অজিদের চাপের মুখে রেখেছিল। শান্ত-হাসানদের এমন সাফল্যকে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে দেখছেন বিসিবির দুই কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।

তাদের মতে, ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি শক্তিশালী রিজার্ভ বেঞ্চ ও দলগত মানসিকতাই এই জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। বাংলাদেশের রোমাঞ্চকর জয়ের প্রতিক্রিয়ায় বাবুল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় দেখে খুব ভালো লাগছে। দীর্ঘদিন ধরে ক্রিকেটাররা যে পরিশ্রম করে আসছেন, এই জয় তারই প্রতিফলন।’

২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট হারায় বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার মাটিতে এল দ্বিতীয় জয়, সেটিও ৯ উইকেটের বিশাল ব্যবধান এবং এক দিনের বেশি সময় হাতে রেখেই।

বাংলাদেশ দলের ডারউইন–ইতিহাসের বেশির ভাগটা লেখা হয়ে গিয়েছিল টেস্টের প্রথম তিন দিনেই। তৃতীয় দিন শেষ বেলায় শুরু হয় উপসংহার লেখা, যেটি ক্রিকেটের বর্ণাঢ্য ভাষায় বাংলাদেশ লিখে শেষ করেছে আজ। ডারউইন তো বটেই, অস্ট্রেলিয়াতেই ২৩ বছর বছর পর টেস্ট খেলতে এসে এক দিনেরও বেশি সময় হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে ৯ উইকেটে। গ্রিনের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ানো গেলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে মাত্র ৫৭ রানেরই লক্ষ্য দিতে পেরেছিল ২৮৪ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া।