বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শামছুল আলম, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শামছুল আলম এবং নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন খন্দকার সাইফুল ইসলাম সজল।

ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারীর নেতৃত্বে নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন ও সামসুদ্দিন দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় মো. শামছুল আলমকে চেয়ারম্যান এবং খন্দকার সাইফুল ইসলাম সজলকে নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নির্বাচনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব অর্পণ করেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের জন্য তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক সংগঠনের মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের আইনগত সহায়তা ও মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।