গত সপ্তাহে ব্রাজিল দল কলকাতার সল্ট লেক স্টেডিয়াম পরিদর্শন করে। সেখানে মাঠের ঘাসের ঘনত্ব ও অসমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বলে জানা গেছে। ভিনিসিয়ুস জুনিয়রসহ তারকা খেলোয়াড়দের আঘাতের ঝুঁকির কথাও উঠে আসে। ভারতীয় কর্তৃপক্ষ সন্তুষ্টির কথা বললেও, সামাজিক মাধ্যমে দাবি উঠেছে — এই অসন্তোষের জেরেই ব্রাজিল এখন বাংলাদেশের অবকাঠামো দেখতে চাইছে।
অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনায় বাংলাদেশও আগে থেকেই আগ্রহী ছিল। যদিও ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এখন ঢাকায় এই দলের আসায় অনেকেই মনে করছেন, ম্যাচ বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা ফিরে আসতে পারে।
এর আগে আর্জেন্টিনা ফুটবল দল ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল। লিওনেল মেসিরা ঢাকার ততকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। ম্যাচটি ৩-১ গোল জিতেছিল আর্জেন্টিনা।
