নিহত জাভেদ আহম্মেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা। তিনি পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।
তিনি বলেন, লোকমারফত খবর পেয়ে ধানমন্ডি থানার এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল নম্বর থেকে তার পরিবারের নম্বর পেয়ে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে আসতে বলা হয়। ঘটনাস্থলে তার স্ত্রী এসে তাকে শনাক্ত করে।
পুলিশ জানায়, জাবেদের স্থায়ী ঠিকানা বনানী। তবে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকতেন। তাঁর বাবার নাম সালাউদ্দিন আহামেদ। এক ছেলে ও এক মেয়ের বাবা জাবেদ।
