বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ম'র'দে'হ'গু'লো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নি'হ'ত'রা হলেন, সবুজবাগের গৃহবধূ আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাস ফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তি (২৫) ও আজিমপুরের বৃদ্ধা আঙ্গুর নেছা (৭২)।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার দুপুরে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাতের কনুইয়ের পেছনে কালো দাগ, ডান হাতের বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে তার সঙ্গে সৎ ভাই ও ভাবির তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের ধাক্কায় তিনি ইটের রাস্তার ওপর পড়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করান। বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভাটারায় নিহত তামিমের বাবার নাম কামাল মোস্তফা। তার বাড়ি জয়পুরহাটের পাচঁবিবি থানা এলাকায়।
যাত্রাবাড়ীর এসআই মো. জাকির হোসেন উল্লেখ করেন, শনিরআকড়া রাস্তার আইল্যান্ডেরর ওপর থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (২৫)। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
লালবাগ আজিমপুর রোডের একটি বাড়ির ৮ম তলার বেলকুনি থেকে বৃহস্পতিবার বিকালে নিচে পড়ে যান আঙ্গুর নেছা নামে ৭২ বছর বয়সি এক বৃদ্ধা।
