বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তথা হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া যাবে না এবং একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না।
গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণীর সুপারিশ ও সিদ্ধান্তের আলোকে বিষয়টি অবিলম্বে কার্যকরের উদ্যোগ নিতে দেশের সব জেলা সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
