নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক কার্যক্রমগুলোর শুভ উদ্বোধন করেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশিষ্ট ফল ব্যবসায়ী হাজী বায়রাত মিয়া।
উদ্বোধনকৃত সেবামূলক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা, এলাকার মৃত ব্যক্তিদের জন্য শেষ গোসলের ব্যবস্থা। হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
জনকল্যাণমূলক ও মানবিক এ আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।
এলাকার প্রবীন মুরুব্বি হাজী করিম, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আনোয়ারুল আজিম, যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ, ফাতেমা খাতুন জামে মসজিদের মোতোয়াল্লী হাজী রহমত উল্লাহ, জয়েন্ট সেক্রেটারী হাজী মোহাম্মদ আলী মিয়া, ঢাকা মহানগর ফল আমদানী রপ্তানিকারক সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি হাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী ফারুক সিদ্দিকী, ব্যবসায়ী মিজানুর রহমান, জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কবির হোসেন, হাজী মজিবর মিয়া, হাজী গনি মিয়া,নাজের চৌধুরী, তাজের চৌধুরী,পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ - সভাপতি সাংবাদিক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক, নাজু মিয়া, বাবুল,হাজী আনসার আলী, হাজী মাঈনু, শ্যামল, কামাল, মন্টু, মনির, সুমন, কিরন, বাবলু, খোকন তুষার,লিপন বাদামতলী বিএনপি ইউনিট সভাপতি বিল্লাল রাজিব চৌধুরী, ফায়সাল চৌধুরী, বিশাল চৌধুরী ও রাব্বি চৌধুরী প্রমুখ।

