বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। সন্ত্রাসবিরোধী আইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে এসব মামলা করা হয়।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থাপনা সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি সংবাদকর্মীদের ওপরও হামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
