মঙ্গলবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
দুর্গাপূজা উৎসবের মহানবমীতে গতকাল রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সকাল ৯টায় তিনি ঢাকা ছাড়েন ।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে মেতে ওঠে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শারদ প্রণাম জানায়।
