এমবাপ্পে ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। রেকর্ড গড়া মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। নারী বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।

২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। এর আগে ২০০১ সালে এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন।

পুরস্কার হাতে নিয়ে কেইন বলেন, ‘বাহ! আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গেছি। প্রথমেই ফ্রান্স ফুটবল এবং ব্যালন ডি’অরকে এমন অসাধারণ আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানাতে চাই। লন্ডনে এই পুরস্কার গ্রহণ করতে পারাটা আমার কাছে বাড়তি বিশেষ কিছু। মনে হচ্ছিল, এটি যেন আমার জন্য শুভ কোনো ইঙ্গিত।’

নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন কেইন। ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য সেরা খেলোয়াড় বেছে নেওয়া যে সহজ কাজ নয়, সেটিও বুঝতে পারছেন তিনি। তাই যারা তাকে ভোট দিয়েছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন ৩৩ বছর বয়সী বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। তাঁর নৈপুণ্যে জার্মান জায়ান্টরা লিগ ও কাপ, দুই শিরোপাই জেতে।

বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জনের পথেও ছয়টি গোল করেন কেইন।