ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন জন নারী। এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে।
দলের এমন বাজেভাবে হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় নেটিজেন ও ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে সমালোচনা করছেন তারা। তবে সাদ ও সোহেল দিয়েছেন ভিন্ন তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’
যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।
এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হলে সেখানে গিয়ে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন।
