রাজনৈতিক প্রভাব, পুলিশি অভিযানে সহযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, নির্যাতন এবং মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
রাজনৈতিক প্রভাব, পুলিশি অভিযানে সহযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, নির্যাতন এবং মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
রাজধানীর লালবাগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে তিনি ‘টাইম সেলিম’ নামে পরিচিত বলে অভিযোগকারীদের দাবি।
অভিযোগ অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে লালবাগ এলাকার বিএনপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের বাড়িতে পুলিশি অভিযান পরিচালনা, গ্রেপ্তার এবং হয়রানিমূলক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা করতেন। এসব অভিযানের ভিডিও ধারণ করে নিজের ব্যবহৃত ‘এই সময়’ নামের ফেসবুক পেজে প্রচার করতেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় অভিযোগকারীদের দাবি, ওই ফেসবুক পেজে হাজী সেলিম ও হুমায়ুন কবিরের রাজনৈতিক কর্মসূচি, দলীয় সভা-সমাবেশ এবং বিভিন্ন অভিযানের ভিডিও নিয়মিত প্রচার করা হতো। তবে ফেইসবুক পেজটির "এই সময়" প্রকৃত পরিচালনাকারী সেলিম ওরফে টাইম সেলিম।
রাজনৈতিক প্রভাব ও সাঈদ হোসেন সোহেলের পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
অভিযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে তৎকালীন ২৩ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি।
ওই সময় বিএনপির ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি সাঈদ হোসেন সোহেল এবং আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বলে সংশ্লিষ্টদের দাবি। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনে মাত্র সাত ভোটের ব্যবধানে হুমায়ুন কবিরকে বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে সাঈদ হোসেন সোহেল ও তাঁর পরিবারের ওপর পুলিশি হয়রানি, একের পর এক মামলা, বাড়িতে অভিযান নামক কথা বলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডে কথিত ‘টাইম সেলিম’ সহযোগিতা করতেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযোগকারীদের দাবি, সাঈদ হোসেন সোহেলের বিরুদ্ধে ৭৬টিরও বেশি মামলা করা হয়েছিল। তিনি কারাগারে থাকা অবস্থায় একের পর এক মামলায় তাঁকে আটকে রাখা হয়। একপর্যায়ে কারাগারে অসুস্থ হয়ে পড়লেও যথাযথ চিকিৎসা পাননি বলে তাঁর পরিবারের অভিযোগ। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, চিকিৎসার অভাব ও কারাগারে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এসব গুরুতর অভিযোগ রয়েছে সেলিম ওরফে টাইম সেলিম বিরুদ্ধে।
তবে কোনো ব্যক্তি ফেসবুক পেজ পরিচালনা করলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে পেশাদার সাংবাদিক হিসেবে স্বীকৃতি পান না। তাঁর সাংবাদিকতার পরিচয় দ্বিমুখী প্রশ্ন তিনি বিগত সময়ে নিউমার্কেটের এলাকায় জুতার দোকানে করতে চাকরি, নেই কোন তেমন নূন্যতম শিক্ষাগত যোগ্যতা।
সর্বশেষ গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট একটি বিরোধ ও কথিত অপরাধচক্রের ঘটনাকে কেন্দ্র করে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তি থানার কর্মকর্তাদের সঙ্গে নিজের সম্পর্ক ও প্রভাব কাজে লাগিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। তবে এ বিষয়ে লালবাগ থানার ওসির প্রতি মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তকারীদের দাবি করেন।
লালবাগের ভুক্তভোগী পরিবারের দাবি, বিগত সরকারের সময় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে যাঁরা অন্যায়-অবিচার, হয়রানি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের প্রত্যেকের তদন্তের মাধ্যমে আওতায় আনা হোক। বিশেষ করে কথিত ‘টাইম সেলিম’-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, ‘এই সময়’ ফেসবুক পেজের কার্যক্রম, হাজী সেলিম ও হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সম্পর্ক, পুলিশি ব্যাবহার করে অভিযানে তাঁর ভূমিকা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
