গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়নি। এনিয়ে টানা দুই দিন দেশে কোনো করোনা আক্রান্ত শনাক্ত হলো না।
রবিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ফলে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জনই রয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫ জন।