![]() |
এছাড়াও র্যাব কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলা ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন র্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ও সাতক্ষিরায় আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
র্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি মুকুর বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র্যাবের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা ২৮৪ জন আত্মসমর্পনকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার দিলাম। এর আগেও করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইসহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
