কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে নতুন করে আরও ৯জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫০জনে দাঁড়াল। সুস্থ হয়েছে ৭জন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬জন এবং ফুলবাড়ি উপজেলায় ৩জন। প্রাথমিকভাবে জানা গেছে, সদরের ৬জনের মধ্যে ২জন জেনারেল হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়। বাকি ৪জন কাঁঠালবাড়ির। অপরদিকে ফুলবাড়িতে একজন ডাক্তার ও ডাক্তারের ভাই এবং এসি ল্যান্ডের গাড়ির ড্রাইভার।