Two day Eid-ul-Adha in Karnataka; public holiday on Sept 13 ...
এ এক কঠিন সময়। প্রতিদিনই কোরানা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে। অর্থনীতি থমকে আছে। সবমিলিয়ে নিরানন্দ সময়। এর মধ্যেই মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এবারের ঈদটি দেশবাসী উদযাপন করছে একদম সাদামাটা ভাবে।
আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্য বার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা দেখা যায়নি। চিরাচরিত রেওয়াজ ভেঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে। নামাজ শেষে এবার আর কাউকে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি। সবার মাঝেই আতঙ্ক।