ব্যুরো প্রধান,কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ পৌর শহর ৯ নং ওয়ার্ডের বএিশ মনিপুরঘাট এলাকায় এক মাদকসেবীর ছুরিকাঘাতে এক পিকআপ চালক গুরুতর আহত হন।
তার অবস্হা আসংখ্যাজনক হওয়ায় কিশোরগঞ্জ সদর হাসপাতাল কতৃর্পক্ষ তাৎক্ষনিক ঢাকা মেডিক্যাল কলেজে (ডি এম সি) এ রেফার্ড করেন। এলাকাবাসী সূত্রে জানাযায়, গত দু'দিন আগে মনিপুরঘাট এলাকার বাসিন্দা মৃতঃ মানিক মিয়ার ছেলে সিরাজুল ইসলাম আলম(৫০) একই এলাকার মৃতঃ আক্তার হোসেনের ছেলে অলি উল্লাহ (৩৫) কে একহাজার টাকার নোটের ভাংতি দেয় সিরাজুল ইসলাম আলম। কিছু সময় পরে জাল নোট বুঝতে পেরে অলিকে জাল নোট বদলিয়ে দিতে বললে ঘাতক অলি উল্লাহ জাল টাকা সিরাজুল ইসলাম আলম কে দেয়নি বলে অসিকার করে, পরে আহত সিরাজুল ইসলাম আলম, ঘাতক অলি উল্লাহ-কে প্রস্তাব দেয় আচ্ছা তুমি আমাকে এইটাকা দিয়েছো সবাই দেখেছে তার পরেও এই জালটাকা রেখে তুমি পাচশ টাকা দু'দিন পরে আমাকে দিয়ো আর বাকীটা তুমি রেখে দাও এই কথা বলে জাল একহাজার টাকার নোট ঘাতক অলিকে দিয়ে চলে আসে।
আজ ২১ জুন রবিবার দুপুর ২ ঘটিকায় সেই পাচশ টাকা আহতঃ সিরাজুল ইসলাম আলম ,ঘাতকঃ অলি উল্লাহর কাছে দাবী করলে এক দুই বাকদন্ধে একে অপরকে বুকে ধাক্কা দিয়ে চলে আসে। তারি ধারাবাহিকতায় কিছুক্ষন পরে সিরাজুল ইসলাম আলমকে জনসম্মুখে ক্ষিপ্ত অলি উল্লাহ অলি সিরাজুল ইসলাম আলমের উদ্দেশ্যে ধারালো ছুরি এলোপাথাড়ি চালাতে শুরু করলে একই এলাকার আরেক যুবক অলিকে বাধা দিলে ওই যুবককে ধাক্কা দিয়ে ফেলে, সিরাজুল ইসলাম আলম -কে ধারালো ছুরি দিয়ে বুকে,পেটে ও হাতে গুরুতর জখম করে। ঘটনার সাথে সাথেই এলাকার কিছু মুরব্বিয়ান লাঠিশুটা নিয়ে অলি উল্লাহ কে ধরতে আসলে অলি দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ঘাতক অলি উল্লাহ কে আটক করতে সক্ষম হয়নি। এ নিয়ে এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক মামলার ব্যবস্থা হচ্ছে বলে চ্যানেল সেভেনকে জানায়।