২০ আগস্ট। এবারের ভর্তি ফি সর্বোচ্চ তিন হাজার টাকা ধার্য করা হচ্ছে।
এবার এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। https://www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
অনলাইন আবেদনে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। তবে এবারও আগের বছরের মতো আবেদন ফি ১৫০ টাকাই থাকছে। পরিশোধ করা যাবে নগদ, সোনালী সেবা, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ ও রকেটের মাধ্যমে।
