ইতালিয়ান লিগে শিরোপার আরও কাছে জুভেন্টাস। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে লাৎসিওকে হারিয়েছে ২-১ গোলে।
হোম ম্যাচে গোলশূন্য প্রথমার্ধ শেষ করে তুরিনের ওল্ড লেডিরা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। ৫৪ মিনিটে সিআরসেভেনের দ্বিতীয় গোলে স্কোরলাইন দাঁড়ায় দুই-শূন্য।
৪৩ মিনিটে পেনাল্টি থেকে সিরো ইমোবিলের গোলে ব্যবধান কমায় লাৎসিও। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ শিরোপার অনেক কাছে জুভেন্টাস।
