বচ্চন পরিবারে করোনার থাবা দীর্ঘতর হচ্ছে। এবার ঐশ্বরিয়া  ও তার মেয়ে আরাধ্য করোনা পজিটিভ।

রোববার (১২ জুলাই) তাদের স্যোয়াব টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এতে ঐশ্বরিয়া ও আরাধ্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। তবে জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও তার দুই সন্তান অগাস্টা নন্দা ও নব্য নাভেলি নন্দার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে শনিবার (১১ জুলাই) অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। তাদের মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র : ইন্ডিয়া ডটকম