প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবশেষে প্রাণ হারালেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিল্পখাতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এর আগে গত ১৪ জুন অফিস করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন নুরুল ইসলাম বাবুল। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৫ জুন তার করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।