ব্যুরো প্রধান, কিশোরগঞ্জ স্থপতি ইয়াফেস উসমান, মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উদ্বৃত পঙক্তীর লাইনকে স্মরন করলে মনে পড়ে সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী, ডটার অব পিচ, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কতৃক । ২০০৯-১০ সাল নাগাদ দেশে তথ্যা ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ও বিকাশের উপর গুরুত্ব আরোপ করে ডিজিটাল বাংলাদেশ : ভিশন ২০২১ ঘোষণার কথা। এ দেশের মানুষ যখন সিমাহীনভাবে বিদ্যুতের বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, ঠিক তখনি বিদুৎ ঘাটতি পুরনের অসম্ভব চ্যালেঞ্জকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর এই সুদূরপ্রসারি চিন্তা ও স্বপ্ন ঘোষনা করেন, এবং বিদ্যুতের ঘাটতিকে জয় ও উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নকে নিজ হাতে বাস্তবে রূপান্তরের ফলে বাংলাদেশ আজ মধ্যবিত্ত দেশের তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে। ভিশন ২০২১ - মানেই দেশের তথ্য ও যোগাযোগ - প্রযুক্তির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। কিন্তু কিশোরগঞ্জ জেলা আইসিটি ডিভিশনে এই অব্যাহত ধারার যথাযোগ্যা সুব্যবস্থাপনা না থাকার অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন জাফরাবাদ ইউপির স্থায়ী বাসিন্দা। তার কোন এক প্রয়োজনীয় কাজে ইউপি চেয়ারম্যানকে ফোন দিতে ইন্টারনেটে জেলা আইসিটি সার্ভারে প্রবেশ করেন। সেখানে চেয়ারম্যানের নাম ও ছবিসহ মুঠোফোন নম্বার দেয়া ছিলো,তিনি ওই মুঠোফোন নম্বরে তড়িৎডাক প্রেরন করে চেয়ারম্যান সাহেব বলে সম্মোধন করায় মুঠোফোনের অপর প্রান্ত থেকে অশালীন ভাষায় গালি দিতে থাকে এবং ফোন কেটে দেয়। ভুক্তভোগী ব্যাক্তি আবারো ফোন দিলে অপরপ্রান্ত থেকে নিজেকে সিএনজি চালক বলে পরিচয় দেয়। এটিই শেষ নয় কিশোরগঞ্জ জেলাধীন আরো কয়েকটি ইউপি চেয়ারম্যানের মুঠোফোন নম্বরে গড়মিল রয়েছে। এখানেই শেষ নয়! নাম প্রকাশে অনিচ্ছুক আরো এক ব্যাক্তির কাছ থেকে জানা যায়, তিনি কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেবার জন্য জেলা আইসিটি ডিভিশনের ওয়েভ সাইটে প্রবেশ করলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নাম্বার পায়, এবং যথারিতী ফোন দিলে অপরপ্রান্ত হতে ফোন ধরলে পরিচয় দিয়ে সমস্যাটি খুলে বললে তিনি কিশোরগঞ্জ হতে সরকারি আদেশক্রমে খুলনায় কর্মরত আছেন বলে জানান ঐ কর্মকর্তা। অন্যদিকে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বর্তমান কর্মরত সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের মুঠোফোন নম্বরও পাওয়া যায়। উল্লেখ্য যে এমতাবস্থায় জেলার সকল ই- সেবা গ্রহিতাগনের সেবা প্রাপ্তির ব্যাপারে উদাসীনতার মাপকাঠি থেকে সড়ে আসার আহব্বান জানাচ্ছি। জেলা আইসিটি ডিভিশনের এই অবস্থার পরিবর্তন না আনলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যে ভিশন ২০২১ তা সম্পন্ন হয়েও হচ্ছে না।