
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ মারা গেছেন।
শুক্রবার (১৭ জুলাই) ভোর রাতে স্ট্রোক করার পর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। এদিন রাত পৌনে ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।