ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।

করোনাভাইরাসের বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার রাতে এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

তাতে বলা হয়, “করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় উক্ত সংক্রমণের বিস্তাররোধে সকল সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হল।”