ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে তার আগের রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবে মেতে ওঠে। তাই নগরীর নিরাপত্তা নিশ্চিতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকাবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে পরদিন সোমবার (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনে করে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।
এ সময় গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকাগুলো প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না। তবে ওই এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নাগরিকদেরকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাহায্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইংরেজি নববর্ষ-২০২৪ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইংরেজি নববর্ষ-২০২৪ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
