সোমবার (১০ নভেম্বর) সকালে শ্রীপুরের রাজবাড়ি ইউনিয়নের একটি বিলের পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। এসময় শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানান, শুক্রবার (৭ নভেম্বর) সকালে নিজের প্রিয় বাইসাইকেল নিয়ে খেলতে বের হয় আনাস। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী সাজুর বাড়ি থেকে আনাসের ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়। কিন্তু তার কোনো হদিস মেলেনি। চার দিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে বাড়ির অদূরে থাকা এক বিলের পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়।
কান্নায় ভেঙে পড়ে আনাসের বাবা আল আমিন খান বলেন, ‘ফুলের মতো নিষ্পাপ আমার কলিজাটারে কেন মারল! কী করছিল ও! ওরে ছাড়া আমি কেমনে বাঁচমু!’
হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘খুনিদের যেন দ্রুত ফাঁসি হয়।’
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসমত আলী জানান, সাধারণ ডায়েরি করার পর ঘটনাটি তারা ছায়াতদন্ত শুরু করেন। শিশুটির বাইসাইকেল আরেক বাড়িতে রেখে আসার সূত্র ধরে গত রবিবার রাতে নজরুল ও শাহীনূর দম্পতিকে আটক করেন। আটকের পর গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড স্বীকার করেন তারা।
তিনি আরও বলেন, শিশুর শরীরে আঘাতের চিহ্ন আছে। তদন্তের প্রয়োজনে গ্রেফতারকৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।