আ. লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে। আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।’

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘আর পাগলামি করবেন না।

জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।

শান্তির রাজনীতি করতে চাই। এ জন্য আমরা নির্বাচন চেয়েছি।’