ইডেন কলেজের সামনে চাঁদাবাজি, চার ছাত্র আটক

ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে থেকে চারজন চাঁদাবাজকে আটক করেছে টহল টিম। ক্যাপ্টেন অনিদ্র মনন ৪ বীর-এর নেতৃত্বে টহল টিম তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত চারজনই ঢাকা কলেজের ছাত্র। তারা ইডেন কলেজের সামনে চাঁদা আদায় করছিল। এ সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে আহত করা হয়।

ঘটনার পরপরই টহল টিম চাঁদাবাজদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে রাত ৯টা ১০ মিনিটে লালবাগ থানার এসআই দেবাশীষের কাছে আটককৃতদের হস্তান্তর করা হয়।

এর আগে একই অভিযোগে গত ৪ জানুয়ারি ইডেন কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার ভবিষ্যতের কথা বিবেচনা করে মৌখিক সতর্কতার মাধ্যমে ছেড়ে দেন। তবে একদিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

আটককৃত আসামিদের নাম ও ঠিকানা

ক। নাম: মো: বাইজিদ (২৪)
পিতা: নুরুল হুদা
থানা: মহিপুর
জেলা: পটুয়াখালী
বর্তমান ঠিকানা: ঢাকা কলেজের ছাত্র।
মোবা: 01787-315212

খ। নাম: মাসুদ রানা
পিতা: মতিউর রহমান
থানা: বিরল
জেলা: দিনাজপুর
বর্তমান ঠিকানা: ঢাকা কলেজের ছাত্র।
মোবা: 01316-020687

গ। নাম: আবির হোসেন
পিতা: মো: আমজাদ
থানা: মহেশপুর
জেলা: ঝিনাইদহ
বর্তমান ঠিকানা: ঢাকা কলেজের ছাত্র।
মোবা: 01642-644179

ঘ। নাম: রুদ্র রহমান
পিতা: সৈকত হোসেন
থানা: দেল দোয়ান
জেলা: টাঙ্গাইল
বর্তমান ঠিকানা: ঢাকা কলেজের ছাত্র।
মোবা: 0133-252083