জুলাই অভ্যুত্থানের সক্রিয়কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন

চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয়কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।