শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা ৩ জন। পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
নিহতরা হলেন- ময়নসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) ও তাদের আড়াইবছর বয়সী ছেলে মো. রিশান।
