নিজস্ব প্রতিবেদক
হাজী মোঃ ফারুক হোসেন তার প্রার্থীতা ফিরে পাওয়ায় নেতাকর্মীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে়ন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি আম বাগিচায় জাতীয় পার্টির অফিসে আসলে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা।
এতে তিনি উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালত গত কাল বৃহস্পতিবার তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউসুফ আলী লস্কর, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মজনু ও প্রচার সম্পাদক সোহেল খান প্রমূখ।
