প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে নির্বাচনসহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে।
জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি— বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে।
