রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী । এ সময় চারজনকে আটক করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম। এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা ও পরিস্থিতি রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
