বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন।
আজ ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।
বক্তব্যে মো. রফিকুল্লাহ বলেন, "সন্তান হচ্ছে আল্লাহর তায়ালার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী।" এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির।
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এ ধরনের বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম। তিনি বলেন,"আপনাদের আশেপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা বাস্তবায়ন করবো।"
এ বিষয়ে, আয়োজক জানান ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনে তিনটি কারণ রয়েছে। সেগুলো হলো, জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান, সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন করা।
উদ্বোধনীর ক্ষেত্রে, বক্তব্যে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী। তিনি বলেন, গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবি কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে নানা আয়োজন চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে।
এছাড়া, উপস্থিত ছিলেন জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সহ আইডিয়া কনটেস্টে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিরা।
এছাড়া, উপস্থিত ছিলেন জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সহ আইডিয়া কনটেস্টে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিরা।
