পুরান ঢাকা প্রতিনিধি
সভায় তিনি ঢাকা-৭ আসনের প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন—এই পরিস্থিতির দ্রুত অবসান প্রয়োজন।
মতবিনিময় সভায় এমপি হামিদুর রহমান বলেন, “আমার ঢাকা-৭ এর মা-বোনদের কষ্ট আমি বুঝি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।”
তিনি আশ্বাস দেন, গ্যাস সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবেন।
