সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় চাল,ডাল,তেলসহ পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযানে।অভিযানে দুটি মুদি দোকান ও একটি কোল্ড স্টোরেজ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫৪ হাজার টাকা জরিমানা।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি)সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে জেলা শহরের সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চালায়।
এতে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষন না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে একজন দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,জনস্বার্থে রমজানজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
