জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এর শিক্ষার্থীদের সংগঠন সৈনকিয়ান পরিবার জবির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটির সভাপতি হয়েছেন আইন বিভাগের খালিদ হাসান ও সাধারণ সম্পাদক সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান।
আজ, (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে একটি ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুনদের কাছে দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনটিতে উক্ত কলেজের প্রাক্তন শিক্ষার্থী জবিতে ভর্তিকৃত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও সামাজিক কার্যক্রমের জন্য পরিচিত, যেখানে শীত আড্ডা, জন্মদিন উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত হয়ে থাকে।
এ বিষয়ে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, "আমাদের লক্ষ্য হলো সৈনকিয়ান পরিবারকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ পরিবারের ঐতিহ্য ধরে রাখা। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব।"
এবং নবনির্বাচিত সভাপতি খালিদ হাসান বলেন, "সৈনকিয়ান পরিবার সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সৈনকিয়ান ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আরও বেশি সামাজিক কাজ, আড্ডা, সহায়তা প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব। সকল সৈনকিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।"
