প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।’
এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তিনিও খবর পেয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খোলেননি।
২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে।
শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল। ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’
পোস্টটির মন্তব্যে ইকরাও প্রতিক্রিয়া জানান। পোস্টটির এক মন্তব্যে ইকরা লেখেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না।
এদিকে নেপালে সহকর্মী ইফফাত তিথির সঙ্গে একটি ছবি পোস্ট করে আলভীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঘটনাও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।
