শুক্রবার (২০ মার্চ) মুসলিম উম্মাহ বাংলাদেশ-এর আয়োজনে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে পৃথক দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন। সকাল আটটায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মাদারীপুরে ঈদ উদ্যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সকালে লামাপাড়া এলাকায় অবস্থিত হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ওই জামাতে ‘জাহাঁগিরিয়া তরিকার’ অনুসারীরা অংশ নেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ভক্তরা শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার দুটি স্থানে পৃথক সময়ে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
রাজশাহীর পুঠিয়ায় একটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে। নিজস্ব ধর্মীয় মত অনুসরণ করে চাঁদ দেখার ভিত্তিতে তাঁরা এই ঈদ পালন করছেন।
