কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা ২ আসনভুক্ত ৩ নং তারানগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে আজ এক আন্তরিক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা তারানগর ইউনিয়নের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে
• মশা ও ডেঙ্গুজনিত সমস্যা,
• ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার দুর্বলতা,
• ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় সহজলভ্য করার প্রয়োজনীয়তা,
• যুবসমাজের মধ্যে মাদক সমস্যার বিস্তার,
• এবং সামগ্রিক সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
আলোচনায় উপস্থিত সকলেই মত প্রকাশ করেন যে, তারানগর ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য একজন যোগ্য, সৎ, কর্মঠ ও জনবান্ধব তরুণ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।
এ প্রেক্ষিতে উপস্থিত স্থানীয় জনগণ ও বন্ধু মহলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামুন-উর-রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার ব্যাপারে ঐকমত ও আগ্রহ প্রকাশ করা হয়।
