রবিউল আউয়ালকে নিয়ে জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের গুঞ্জন

জবি প্রতিনিধি, পলি আক্তার

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব গঠন নিয়ে চলছে জোর আলোচনা। এই নতুন নেতৃত্বে শীর্ষ পদে আসার গুঞ্জন শোনা যাচ্ছে রবিউল আউয়ালের।

রবিউল আউয়াল বর্তমান কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভেতর নতুন কমিটি গঠনের তৎপরতা শুরু হয়েছে।

এই আলোচনায় শীর্ষস্থানীয় পদে যেমন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ এ নাম উঠে এসেছে বর্তমান যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল এর। দলীয় সূত্র ও নেতাকর্মীদের মধ্যে তিনি অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একাধিক নেতা-কর্মী মনে করেন রবিউল আউয়ালের আপসহীন ভূমিকা, কারাবরণের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তার কারণে তাকে শীর্ষ নেতৃত্বে আনলে সংগঠন আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে।

এই মেধাবী ছাত্রনেতা নারায়ণগঞ্জ জেলার। তিনি ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে জানা যায়।

রবিউল আওয়াল বলেন, "আমি সবসময় ছাত্রদলের নিয়ম-নীতি এবং কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যোগ্য ও ক্লিন ইমেজের নেতৃত্ব এলে সংগঠন আরও শক্তিশালী হবে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।"

তিনি আরো বলেন, "ছাত্রদল গঠনমূলক কাজ করে, আর তারা শুধু অভিযোগ আর বিভাজন ছড়ায়। আমরা শিক্ষার্থীদের পাশে থাকব, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকব!"

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশনায় যোগ্য ও ত্যাগী নেতৃত্ব সামনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।