কেরানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কেরানীগঞ্জ প্রেক্লাবের সভাপতি মো আব্দুল গনি এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান নাসের, কেরাণীগঞ্জ উপজেলার মুক্তি যোদ্ধা পরিষদের কমান্ডার হাজি মতিন, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি মো.শফিক চৌধুরী, সাবেক সভাপতি মো.মজিবুর রহমান, নয়াবাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল মালেক মিয়া,শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সোহেল হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক মো. নিজাম উদ্দিন , ব্যারিস্টার এসএন সাকিব, ডাঃ শাকিল, জিনজিরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, প্রবীণ সাংবাদিক এইচ এম আমীন, মিয়া আবদুল হান্নান, সুলতান মাহমুদ এবং মোক্তার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা কেরানীগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।