বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠতে দেওয়া হবে না

পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যাল এর আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় কোনোভাবেই অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠতে দেওয়া হবে না বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথাও জানান।

আজ, ৩১ মার্চ (২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুম এ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জবি উপাচার্য বলেন, " "বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র বাস চলাচল কিংবা মাদক সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড যেন পুনরায় গড়ে উঠতে না পারে সেই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

এবং, আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় শিক্ষকরা বলেন, "বৈশাখী র‍্যালিতে পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।"

এছাড়া, দুই দিনব্যাপী মেলার আয়োজন প্রস্তাব, কনসার্ট, বাউল ও লোকজ সংগীত পরিবেশনা এবং আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে, বইমেলা ও নৌকাবাইচসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠে। একই সঙ্গে পহেলা বৈশাখের দিন মসজিদে দেশের কল্যাণে দোয়া এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়। আবার, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, জকসু, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।