(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর এক শিক্ষার্থীকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। শিক্ষার্থীর স্বপ্ন পূরণে তাকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সহযোগিতা করেন। আজ, ২৩ এপ্রিল(২০২৬)এই নগদ অর্থ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে যে, শিক্ষার্থীটির বাবা নেই। সে বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে তার পরিবার পরিচালনা করছেন, জীবিকার প্রয়োজনে টিউশনি করে সংসার চালাচ্ছেন। ভবিষ্যতে একজন স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এলাকায় ছোট একটি ঝালমুড়ির দোকান দেওয়ার পরিকল্পনা করেন।
এ বিষয়ে শিক্ষার্থীটি জানান, "এই অর্থ তার উদ্যোক্তা হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। ছোট পরিসরে হলেও তিনি নিজের পায়ে দাঁড়াতে চান এবং পরিবারকে স্থিতিশীল আয়ের ব্যবস্থা করে দিতে চান।"
ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, "সমাজের অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে তরুণরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায়।"
অন্যদিকে, ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "সংগঠন সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে উৎসাহিত করে। এবং সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।"
আবার, আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,"শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
