এতে আশপাশের কয়েকটি গোডাউন, চায়ের দোকান ও একটি মোটরসাইকেলের দোকান পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গুদামে গার্মেন্টসের ঝুটের কাপড়ে আগুন লাগায় লেলিহান শিখা অনেক ওপর পর্যন্ত দেখা গেছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে।
